আলম হোসেন(নিজস্ব প্রতিবেদক)মোহনপুর :
রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরের কামারপাড়া মোড়ে অটোভ্যান আর মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেলের আরোহী মারাত্মকভাবে আহত হয়েছেন।
আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (১৯)। তিনি মান্দা উপজেলার বাংড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। ২৮ এপ্রিল রাত ৮টার দিকে এঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীর কামারপাড়া বাজার হতে বাড়ি ফিরছিলেন। এসময় মহাসড়কের উপর অটো ভ্যান হঠাৎ করে ঘুরালে মোটরসাইকেল সজোরে ব্রেক কসে ভ্যানের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীরের মাথা এবং মুখমন্ডল থেতলে যায়।
এসময় স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রূত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জাহাঙ্গীরের স্বজনরা জানান।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.