সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে ফসলি জমি কেটে পুকুর ভরাট, নিরব প্রশাসন

Reporter Name / ৪৩২
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন




নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ছত্র ছায়ায় তিন ফসলি জমির উপরি ভাগের মাটি কেটে পুকুর ভরাটের কাজ শুরু করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কামাল। ভেকু মেশিন দিয়ে মাটি কেটে হিরো ট্র্যাক্টরে মাটি বহন করে পুকুরটি ভরাট করছেন তিনি। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন যেমন হচ্ছে তেমনি ভাবে শব্দে অতিষ্ঠ পাশে বসবাসকারীরা।

অথচ উপজেলায় পুরাতন পুকুর পুন সংস্কার করার জন্য প্রশাসনের অনুমতি নিতে হয়। আর শ্রেনী পরিবর্তন না করে দাপটের সাথে পুকুর ভরাট করলেও রহস্য জনক কারনে নিরব প্রশাসন। 

গত সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার কলমা ইউপির কুজিশহর থেকে আজিজপুর যাওয়ার রাস্তার নলপুকুরিয়া মাঠের দক্ষিণ পশ্চিমে বাঁশ ঝাড় সংলগ্ন ফসলী জমির মাটি কেটে ওই জমি সংলগ্ন পশ্চিমে পুকুর ভরাট করা হচ্ছে। পুকুরের উত্তরে, পশ্চিমে ও দক্ষিণে ধানী জমি। আর পূর্ব দিকে বাঁশঝাড় ও কয়েকটি বসতবাড়ি রয়েছে। ক্ষমতাসীন দলের প্রভাব শালী নেতার নাম ভাঙ্গিয়ে দিনরাত সমান তালে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটা হচ্ছে দাপটের সাথে। 

সেখান থেকেই অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত নির্বাহী অফিসার শামসুল ইসলামকে মোবাইলে বিষয় টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আইনে কি আছে জেনে বলেন ব্যবস্থা নেয়া হবে। ফসলী জমি কেটে পুকুর ভরাট হয় কিনা প্রশ্ন করা হলে উত্তরে বলেন ফসলী জমির মাটি কেটে পুকুর ভরাটের কোন সুযোগ নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, পুরাতন পুকুর সংস্কার করতে হলে উপজেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। আবার শর্ত থাকে কোনভাবেই মাটি বের করা যাবে না। আর কামাল কিভাবে পুকুর ভরাট করেন বুঝে আসেনা।

উপজেলাটি প্রচন্ড খরা প্রবন। আবার ভূগর্ভের পানি দিনের দিন নিচে নেমে যাচ্ছে। উপরি ভাগের পানি রক্ষা করার জন্য বিএমডিএ থেকে খাস পুকুর ও খাল খনন করা হয়েছে। তাহলে কামাল কোন ক্ষমতা বলে পুকুর ভরাট করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে এমন নানা প্রশ্ন বিরাজমান। 

সুত্রে জানা যায়, গত দু বছর আগে সরনজাই ইউপির সরকার পাড়া বাজারে ছোট আকারের খাস পুকুর ভরাট করা হয়েছিল।

এ ঘটনায় আদালতে তৎকালীন ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ ও সরনজাই ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক খাঁনের নামে মামলা দায়ের করা হয়। পরে অবশ্য মিমাংসা হয়।

মান্দা ফেরিঘাট এলাকার ভেকু মেশিন মালিক জামাল জানান, আমার জানা মতে কৃষি জমিতে পুকুর খনন এবং  পুকুর ভরাটের কোন নিয়ম নেই। আমি মেশিন দিতে চায়নি। কিন্তু মালিক কালাম সবার কাছ থেকে নাকি অনুমতি নিয়েছেন, এজন্য কাজ করছি।

মালিক প্রভাবশালী কামাল বলেন, আমার পুকুর ভরাট করব না খনন করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। ফসলী জমির মাটি কেটে পুকুর ভরাট করা যায় না জানতে চাইলে তিনি জানান, কি যায় আর কি যায় না সেটা দেখা হবে বলে দাম্ভিকতা দেখান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host