
মোঃ আসাদুল্লাহ সনি,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে "রহিম টেলিকম" মোবাইল সার্ভিসিং এর দোকানে অভিযান চালিয়ে ১৫৬ টি বিদেশী বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসময় একজনকে আটক করা হয় ও এর সাথে জড়িত এক শিশুকে আইনের হেফাজতে নেওয়া হয়েছে।
আটককৃত হচ্ছে, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুরের শরিকুল ইসলামের ছেলে মোঃ আঃ রহিম (৩০)। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র এসআই (নিরস্ত্র) মোঃ আসগর আলী (পিপিএম) রবিবার রাতে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
এ সময় জানানো হয়, শিবগঞ্জ উপজেলার শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশি বিভিন্ন ব্যান্ডের ফোন আনা হয়েছিলো। এ ব্যপারে আইনত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.