
রিপোর্টার মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহীর গোদাগাড়ীতে গত রাতে নাইট কোচের ধাক্কায় আম্বিয়া(৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু ঘটনা ঘটেছে। নিহত ঐ গৃহবধূ গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী হাটের মুরগি বিক্রেতা ইন্তাজ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে যানা যায় নিহত আম্বিয়া ৩ সন্তানের জননী ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিট। ২৪/৫/২০২৪/শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় সময় বৃষ্টি শুরু হলে ইন্তাজ ও তার স্ত্রী আম্বিয়া রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাস্তার পাশে পূর্বে থেকে তৈরি করে রাখা। ঘুটোর মাচান পলিথিন দিয়ে ঢাকছিলেন। এ মত অবস্থায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা নাইট কোচ একতা ট্রাভেলস যাহার নাম্বার ঢাকা মেট্রো ব ১৫১৫৪৯ নিয়ন্ত্রণ হারিয়ে আম্বিয়াকে ধাক্কা দেই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আম্বিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা। গতকাল শনিবার দশটায় এর রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত নাইট কোচ টি ঘটনাস্থলে ছিল।
এই বিষয়ে যোগাযোগ করা হলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন বলেন এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে আসামির গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.