বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে চোলাইমদ ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

Reporter Name / ৩৫৭
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন

আফতাবুল আলম রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৬ লিটার চোলাইমদ ও ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সিজার বিশ্বাস (২০) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বাচ্চুর মোড় খ্রিস্টানপাড়া এলাকার সুনীল বিশ্বাসের ছেলে ও মো: রায়হান (২৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরোইল গ্রামের মো: কুরমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১১ জুন ২০২৪ ইং তারিখ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী চুমকি বিশ্বাসের ভাড়া বাড়িতে এক ব্যক্তি দেশীয় চোলাইমদ বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই সালেকুর রহমান ও তার টিম রাত ১১ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী চুমকি বিশ্বাসের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি সিজার বিশ্বাসকে ৬৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করে ও অপর মাদক ব্যবসায়ী চুমকি পালিয়ে যায়।

অপরদিকে গত ১০ জুন ২০২৪ সন্ধ্যায় ডিবি পুলিশের অপর টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে চন্দ্রিমা থানার মুশরোইল এলাকায় এক ব্যাক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: আ: করিম তালুকদার ও তার টিম সন্ধ্যা ৬ টায় চন্দ্রিমা থানার মুশরোইল এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: রায়হানকে ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com