সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএর কৃষক,অপারেটর ও ডিলার প্রশিক্ষণ

Reporter Name / ৪০১
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ১:১২ অপরাহ্ন

হাসান আলী চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী কৃষক অপারেটর ও ডিলার প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ( বি এম ডি এ ) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে মোঃ আল মামুনুর রশীদ নির্বাহী প্রকৌশলী বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে কৃষক অপারেটর ও ডিলারদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ কর্মকর্তা ড.প্রকৌশলী মোঃ আবুল কাসেম , এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর, পার্টনার প্রোগ্রাম বিএমডিএ রাজশাহ, জনাব মোঃ শমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএমডি, রাজশাহী, মোঃ আতিকুর রহমান নির্বাহী প্রকৌশলী, বিএমডি, রাজশাহী, মোসাঃ সাদিয়া আফরিন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এসআরডিআ, আঞ্চলিক অফিস চাঁপাইনবাবগঞ্জ ড.পলাশ সরকার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা, ড.মোহাম্মদ গোলাম মোস্তফা প্রাণিসম্পদ কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা, মোহাম্মদ হাবিবুর রহমান জেলা মৎস্য কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ, মোঃ মেহেদ্দীজ্জামান সহকারী বোন সংরক্ষণ চাঁপাইনবাবগঞ্জ জোন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রফিকুল ইসলাম। তিন দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জ রিজনের আওতায় পাঁচটি জন থেকে ১ জন অপারেটর ১জন ভেন্ডিং ডিলার ও ৩জন কৃষক মোট ২৫ জন অংশ নেন। প্রশিক্ষণে বক্তা বলেন চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের পতিত জমি সঠিক ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিসমূহ আপনাদের মাধ্যম্যে সম্প্রসারণ করতে হবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আপনারা এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ কৃষি তথ্য ও যোগাযোগের মাধ্যমে আপনার এলাকার কৃষকদের মধ্যে সম্প্রসারণ করবেন। চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে প্রচুর পরিমাণ পতিত জমি রয়েছে এই জমিগুলো ব্যবহারের জন্য কৃষকদের উদ্বোদ্ধ করতে হবে। তিনি আরো বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের সঠিক এবং সময়োপযোগী পদক্ষেপে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যাভ্যাস পরিবর্তন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও গ্রামীণ জীবনযাত্রর মান উন্নয়নে মাঠ পর্যায়ে আধুনকি কৃষি প্রযুক্তি ব্যবহার সম্প্রসারণে মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করার ক্ষেত্রে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। এর ধারাবহিকতায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) মাধ্যমে কৃষি তথ্য সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে এআইসিসি সদস্যদের প্রশিক্ষিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রয়োজন। ভূপৃষ্ঠ পানি ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বি এম ডিএ) নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে তিনি প্রকল্পের পরিচিতি, কৃষি তথ্য বিস্তারে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভূমিকা এবং কৃষিতে তথ্য প্রযুক্তির (অ্যাপস, ওয়েব সাইট, কৃষি কল সেন্টার, ইউডিসি, ফিয়াক সেন্টার, রেডিও ও টিভি,) ব্যবহার বিষয়ে প্রশিক্ষণে বিস্তারিত আলোচনা করেন। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থীদের যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান তাদের এলাকায় অন্য চাষীদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host