
মোঃ মিজানুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁর রাণীনগরে অসহায়-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুইদিনে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলার ১৪ হাজার ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার একডালা ইউনিয়নের ২১শ’ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন একডালা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী।
এ সময় উপস্থিত ছিলেন, একডালা ইউপি সচিব সেলিনা আক্তার বানু, সকল ইউপি সদস্য ও সুবিধাভোগীরা।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.