বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সমলিঙ্গ বিয়ের অনুমতি দিলো থাইল্যান্ডের পার্লামেন্ট

Reporter Name / ৩৭০
আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:৫৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :
সমলিঙ্গ বিয়ের অনুমতি দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। এটি দক্ষিণপূর্ব এশিয়ার প্রথম দেশে এমন বিয়ের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। খবর রয়টার্সের

এলজিবিটি অধিকারকর্মী এবং রাজনীতিবিদদের প্রচেষ্টায় দুই দশকেরও বেশি সময় আগে এই বিলটি পার্লামেন্টে আনা হয়েছিল; কিন্তু বিভিন্ন জটিলতার কারণে এত বছর সময় লাগল সেটি পাস হতে।

পার্লামেন্টের নিম্মকক্ষ রাথাসাফায় (জাতীয় পরিষদ) আগেই পাস হয়েছিল বিলটি। এখন সিনেটে পাস হওয়ার পর সেটি থাইল্যান্ডের রাজার দরবারে পাঠানো হবে। রাজা অনুমোদন দিলেই আইনে পরিণত হবে বিলটি।

দীর্ঘ দুই দশক পর সিনেটে বিলটি পাস হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন থাইল্যান্ডের সমলিঙ্গের বিবাহের পক্ষে থাকা অধিকার কর্মী এবং রাজনীতিবিদরা। সমলিঙ্গের বিয়ে সংক্রান্ত পার্লামেন্টারি কমিটির সদস্য প্লেইফাহ কায়োকা শোদলাদ বলেন, ‘আধুনিক যুগে প্রেম-ভালবাসাকে কোনো সংস্কার দিয়ে বেঁধে রাখা যায় না। গত ২০ বছর ধরে আমরা এই কথাটি সবাইকে বোঝানোর চেষ্টা করছি এবং আজ সফল হয়েছি।

সিনেটে বিলটি পাস হওয়ার মধ্যে দিয়ে থাইল্যান্ডের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো। এই মাইলফলকের কারিগর হিসেবে আমরা খুবই গর্বিত।

আইনটি পাস হওয়ার পর আনন্দ-উচ্ছ্বাস শুরু হয়েছে সমলিঙ্গের বিয়ের পক্ষের লোকজন ও অধিকারকর্মীদের মধ্যে। পার্লামেন্ট থেকে সড়ক— সব জায়গায় এলজিবিটির প্রতীক রংধনু পতাকা উড়িয়ে সিনেটের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে।

উল্লেখ্য, সমলিঙ্গের বিবাহ অনুমোদনের ক্ষেত্রে দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম হলেও পুরো এশিয়ায় থাইল্যান্ড তৃতীয়। এর আগে নেপাল ও তাইওয়ানের পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। সূত্র : যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com