
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে নয়ন (২৮) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।
ঘটনাটি আজ সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ছাতড়া ধর্মপুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত নয়ন ভাবিচা ইউনিয়নের গোরাই গ্রামের লালচাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্য নয়ন ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। আজ সকালে ছাতড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরার পথে এবং গাবতলী এলাকার দিক থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি গাবতলী-ছাতড়া আঞ্চলিক সড়কের ধর্মপুর মোড় এলাকায় এসে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্হলেই নয়নের মৃত্যু হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কওছার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.