বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মান্দায় আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৩৬
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ন

মান্দায় আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিতর‌্যালীমান্দায় আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু নওগাঁ : নওগাঁর মান্দায় আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার গোলচত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তলোন,প্রয়াত নেতাকর্মীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আনুষ্ঠানিকভাবে কেককাটা সহ দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে প্রসাদপুর বাজার গোলচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মান্দা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অনুপ কুমার মহন্ত এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ নাহিদ মোর্শেদ বাবু। তিনি বলেন, “আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য এক গর্বের মুহূর্ত। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করে যাচ্ছি।”
এছাড়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা ও নব-নির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা তাদের বক্তব্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলের আদর্শ ও মূল্যবোধ অক্ষুণ্ণ রাখার উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন,আওয়ামী লীগের প্রতিষ্ঠা, সংগ্রাম ও সাফল্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য মুকবুল হোসেন, পরাণপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুল ইসলাম পাশা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মাহবুবা সিদ্দিকা রুমা , সাধারণ সম্পাদক মোমেনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল হাবিব মারুফ প্রমুখ।




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com