সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

শিবগঞ্জে সন্ত্রাসী হামলায় জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম সহ নিহত ২

Reporter Name / ৩৬২
আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১:২১ অপরাহ্ন

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ দুজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীহাটি কলেজের সামনে তাদের ওপর গুলি ও ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। যাদের হত্যা করা হয়েছে তারা হলেন, শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. এত্তাজ আলীর ছেলে আব্দুস সালাম। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। অপরজন রানিহাটি-ফতেপুরের মৃত আব্দুল মান্নানের ছেলে শিক্ষক মতিন আলী। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি জানান, রানীহাটি কলেজের সামনে আশ্রয়ণ প্রকল্পের কাছে বসে ছিলেন আব্দুস সালামসহ তার সঙ্গীরা। হঠাৎ দুর্বৃত্তরা হামলা চালায়। তাদের ককটেল বিস্ফোরণ ও গুলিতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস সালাম। গুলিবিদ্ধ অবস্থায় মতিন আলীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক ডা. মিম ইফতেখার জাহান বলেন, রাত ৯টার দিকে মতিন আলীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথা ও পায়ে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী রহিম বাদশা বলেন, ‘আব্দুস সালামসহ আমরা কয়েকজন মিলে কথা বলছিলাম। তখনই ২০-২৫ জনের একটা দল অতর্কিত হামলা করেছে। তার অভিযোগ, রানীহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর লোকজন এ হামলা চালিয়েছে।’ শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, নয়ালাভাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এক পক্ষের নেতৃত্ব দেন আব্দুস সালাম। এ বিরোধের জেরে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। তারা বসে গল্প করছিল, তখনই অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। উপস্থিত কেউ তাদের দেখতে পায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host