বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে অভিনব কায়দায় গ্রামীণ ব্যাংকের গাছ বানিজ্য

Reporter Name / ৩২১
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার সারোয়ার হোসেন : রাজশাহীর তানোরে অভিনব কায়দায় গ্রামীণ ব্যাংক গাছ বানিজ্য করছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। গ্রাহককে ঋন দিয়ে সেখান থেকে ১০০ টাকা  কর্তন করে গাছ কিনতে বাধ্য করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে গাছ বানিজ্যের ঘটনাটি। গ্রামীণ ব্যাংক কর্মকর্তার এমন কান্ডে গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। এতে করে অসহায় গরীব দুঃখী গ্রাহকরা চরম বিব্রত প্রকাশ করেন।তানোর পৌর সদর এলাকার এক গ্রাহক জানান, গাছ না কিনলে ঋন দিবে না, আমি ঋন নিচ্ছি প্রয়োজনের তাগিদে। আর তারা সুযোগ বুঝে গাছ বিক্রি শুরু করেছেন। গাছ কিনতেই হবে। এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রামীণ ব্যাংক তানোর শাখায় গিয়ে দেখা যায়, বাহিরে গাছ নিয়ে দাড়িয়ে আছেন কয়েকজন গ্রাহক। আরেকজন গাছ নিবেনা এজন্য ভ্যানে বসে আছেন। তিনি জানান, গাছ নেয়া হশনি এজন্য আমাকে এখনো ঋণ দেয়নি। ঋণ নিলে গাছ কিনতেই হবে।যে সব গাছ গ্রামীণ ব্যাংক বিক্রি করছে সেগুলো কোন জাতের না। অল্প দামে কিনে এনে ৫০ টাকা পিচ বিক্রি করছেন। ৫০ টাকা সঞ্চয়ের বকেয়া থাকলে ঋণ দেয়না, তাহলে গাছ কেন কিনতে হবে।

ব্যাংকের ভিতরে গিয়ে দেখা যায়, ম্যানেজার রেজাউল করিম ঘরের পশ্চিম দিকে বসে আছেন। সেখান থেকে যার নামে ঋন লিখছেন তাকে গাছ কিনার জন্য সাদা কাগজে লিখে দিচ্ছেন। ওই কাগজ দেখিয়ে যারা গাছ কিনছেন তাদেরকে আগে ঋন দেয়া হচ্ছে। আর যারা নিতে চাচ্ছে না তাদেরকে ঋন দিচ্ছেনা। দুজন মাঠ কর্মী ১০০ টাকা করে নিয়ে একটি আম ও একটি মেহগনি গাছ দিচ্ছেন।গ্রামীণ ব্যাংক তানোর শাখার ম্যানেজার রেজাউল করিম জানান, জলবায়ুর বিরুপ প্রভাবের কারনে দেশে ব্যাপক তাপমাত্রা শুরু হয়েছে। এজন্য বন ও পরিবেশ মন্ত্রী বৃক্ষ রোপনের শুভ উদ্ধোধন করে গাছ লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক গ্রাহকদের মাঝে গাছ বিক্রি করা হচ্ছে। গাছ না কিনলে কোনভাবেই ঋন দিচ্ছেনা জানতে চাইলে তিনি জানান, বাধ্য করা হচ্ছেনা। গাছ না কিনলে ঋনও দিচ্ছেনা কেন প্রশ্ন করা হলে উত্তরে অভিযোগ অস্বীকার করেন তিনি।

এরিয়া ম্যানেজার শুভংকার বলেন, আমরা গাছ রোপনের জন্য গ্রাহকদের পরামর্শ দিতে বলেছি, গাছ বিক্রির কথা বলা নাই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com