
বিশেষ প্রতিনিধি:
ঐতিহ্যবাহী টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন গোলাম সবুর।
গত মঙ্গলবার (৯ জুলাই) তিনি যোগদান করেন।
এরপর বিকেলে টাঙ্গাইলের স্থানীয় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা এবং মতবিনিময় করেন।
এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানাগেছে।
তিনি ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন গোলাম সবুর।
তার জন্মস্থান ঐতিহ্যতম প্রাচীন শহর নাটোর জেলাতে।
এর আগে তিনি সুনামের সহিত সহকারী পুলিশ সুপার হিসেবে রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর।
এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার এবং ঢাকা (গোয়েন্দা) তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।
বিশেষ কাজে অনন্য স্বীকৃতি স্বরুপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন তিনি।
পারিবারিক সূত্রে জানাগেছে, বৈবাহিক জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের পিতা।
এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
এছাড়াও অন্যদিকে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীবৃন্দ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.