
সামিরুল ইসলাম ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটি উল্টে ইব্রাহিম (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বোয়ালিয়া-চৌডালা সড়কের গৌরীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের মারফত আলীর ছেলে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,
বুধবার দুপুরে সে সোনাইচন্ডী হাটে যাবার উদ্দেশ্যে গরু নিয়ে যাওয়ার জন্য তার বাড়ি সামনের রাস্তায় গরুভর্তি ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে সে ওই ভুটভুটির নিচে চাপা পড়ে মারা যায়।
এই বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, নিহতের মৃত্যুদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.