
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত হারেজ আলী উপজেলার কুলাডাঙ্গা গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে হারেজ আলী কলনীবাজার থেকে বাইসাইকেল যোগে তার নিজ বাড়িতে আসছিলেন। তিনি কালাইবাড়ি হবুর মোড় ঈদগাহের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি স্টারিং ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারেজ মারা যান। পোরশা থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নওগাঁ।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.