
নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে জয়পুরহাটে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে বিএনপি।
বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধানের নেতৃত্বে বিক্ষোভ মিছির বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে জয়পুরহাট চিনিকল রোড থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.