
আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানে ডাকাত ধরতে গিয়ে বন্দুকধারীদের হামলায় ২০ জনের মধ্যে ১২ পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ পুলিশ সদস্য গুরুতর আহত অবস্থায়। বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে এই ঘটনা ঘটেছে। খবর জিওটিভি ও আলজাজিরার।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল টহলে বের হয়। টহল গাড়িতে অন্তত ২০ পুলিশ সদস্য ছিলো। এ সময় তাদের ওপর গুলি বর্ষণ এবং রকেটচালিত গ্রেনেড ছুড়ে। পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা এটা নতুন নয়। প্রায়ই বিভিন্ন জঙ্গিগোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। কিন্তু একসাথে এতো পুলিশ হত্যার ঘটনা দেশটিকে নাড়া দিয়েছে।
এদিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে জোরদারের ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। সেই সাথে ওই এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.