বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

প্রতিবন্ধী মা-মেয়ের সুচিকিৎসা নিশ্চিত হয়েছে, যাত্রী ছাউনি উম্মুক্ত 

Reporter Name / ১৬৪
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ন

 এস এম রকিবুল হাসান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:

“প্রতিবন্ধী মা-মেয়ে থাকেন যাত্রীছাউনিতে, পেট চলে ভিক্ষার টাকায়” শিরোনামে (২২ সেপ্টম্বর) দেশের সুনামধন্য অনলাইনে পত্র-পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রকাশিত সংবাদটি আলোচনায় আসলে উপজেলা সমাজসেবা অফিসার তাদেরকে যাত্রীছাউনি থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। উম্মুক্ত হয় উপজেলা সদরের একমাত্র যাত্রীছাউনিটি।

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামের সুলতানা ইয়াসমিন (৪৫) একজন স্বামী পরিত্যক্ত নারী। পাঁচ–ছয় বছর আগে অজানা এক রোগে শারীরিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন। তাঁর একমাত্র মেয়ে তানজিলা খাতুন (১৬) বুদ্ধিপ্রতিবন্ধী। সৎমায়ের কারণে সুলতানা বাবার বাড়ি যেতে পারেন না। বাধ্য হয়ে যাত্রীছাউনিতে থাকছিলেন প্রতিবন্ধী মা ও মেয়ে। 

সুলতানা ইয়াসমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সোনাইচণ্ডী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং উপজেলা সদরের বালাহৈর গ্রামের তাইজুল ইসলাম (খেন্টুর) স্ত্রী ছিলেন। 

স্হানীয়রা জানান, সুলতানা ইয়াসমিন হাঁটা-চলাফেরা করতে পারতেন না। ডান পায়ের আঙুলে পচন ধরায় চিকিৎসা দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাছাড়া প্রতিবন্ধী মেয়ে তানজিলা খাতুন ওর মায়ের জন্য মানুষের কাছে হাত পেতে যা পেতেন তাই দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে চলছিল তাদের জীবন। সমাজসেবা অফিসার তাদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহন করেছে। 

সাগর নামের এক পথচারী বলেন, প্রতিবন্ধী মা-মেয়ে খুব অসহায় ছিল। তাদের কারণে যাত্রীছাউনিতে দুর্গন্ধে কেউ যেতে পারতো না। তাদের চিকিৎসার ব্যবস্হা হয়েছে এতে তাদের যেমন উপকার হয়েছে তেমনি যাত্রীছাউটাও উম্মুক্ত হয়েছে। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান মন্ডল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোনে আমাকে জানালে আমি ও স্টাফরা তাদের উদ্ধার করা হয়। তাদের পরিধানের জন্য জামা-কাপড়ে ক্রয় করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়। আপাতত তারা ভালো রয়েছেন। 

চিকিৎসাব্যয় কে বহন করবে, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, তাদের চিকিৎসার খরচ রাজশাহী সমাজসেবা অফিস বহন করবেন। 

তিনি আরও বলেন, চিকিৎসা শেষে তারা চাইলে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘সেভ হোমে’ থাকতে পারেন অথবা এলাকায় ফিরে আসলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে পূর্নবাসন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com