বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে আ.লীগ কর্মীর হাঁসুয়ার কোপে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

Reporter Name / ২০১
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪০ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক মোহনপুর :
রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীর হাঁসুয়ার কোপে সাদ্দাম হোসেন (৩২) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কৃষকদলের নেতার নিহতের আপন বড়ভাই বুলবুল হোসেন (৪০)। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় সময় মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা একছার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বড় পালশা গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে।

নিহত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩২)। তার বাবার নাম আবু সামাদ। হামলায় সাদ্দামের বড় ভাই মো. বুলবুল (৪০) গুরুত্বর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদ্দামের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে থানায় আনা হয়েছে। ঘটনার পর পুলিশ ওই গ্রামের একসার আলী নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করে।

ধুরইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জানান, নিহত সাদ্দাম ধুরইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। তার ভাই আহত বুলবুল ইউনিয়ন কৃষক দলের সদস্য। অভিযুক্ত একসার আলী আওয়ামী লীগের সমর্থক। একছারের ভাতিজা আকতার হোসেন ধুরইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান জানান, রাজনৈতিক বিষয় নিয়ে একসার আলীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো কৃষক দলের নেতা বুলবুলের। ঘটনার পূর্বে আবারও একসারের বাড়ির সামনে দুজনের কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মী একসার বাড়ি থেকে হাঁসুয়া এনে বুলবুলকে কোপাতে শুরু করেন। বড় ভাইকে কোপাতে দেখে তাকে রক্ষায় এগিয়ে যান বুলবুলের ছোট ভাই সাদ্দাম হোসেন।

এ সময় সাদ্দামকেও কুপিয়ে গুরুত্বর আহত করা হয়। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসকব তাকে মৃত ঘোষণা করেন। আহত বুলবুলকে রাজশাহী মেডিকেল (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, ঘটনার পরই অভিযুক্ত আওয়ামী লীগ কর্মী একছার আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com