
শাহিন আলম স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায়
শাজাহান(৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চৌডালা -কানসাট সড়কের মাদ্রাসা মোড়ে এ দূর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার উপ- পরিদর্শক আতিক হোসেন জানান, শনিবার বিকেলে ওই সড়ক দিয়ে দুইজন মোটরসাইকেল আরোহী কানসাট যাওয়ার পথে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শিবগঞ্জ উপজেলার বড় হাদীনগর গ্রামের মৃত আফসার আলীর ছেলে শাজাহান আলী (৩৮) ও একই উপজেলার খাসেরহাট গ্রামের জেম আলীর ছেলে লিটন( ৩০) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাজাহানকে মৃত ঘোষণা করে।আহত লিটনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। গোমস্তাপুর থানার ওসি গোলাম কিবরিয়া জানান,নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.