
আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া ছয় বছর বয়সি শিশু আয়েশা সিদ্দীকার পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। সোমবার সকালে শিশুটির মা বিউটি আক্তারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, শিশুটির বাবা আশরাফুলসহ অন্যরা।
এর আগে গত ২৯ জুলাই খেলাধুলা করার সময় উপজেলা পরিষদের ভেতরে পুকুরের পানিতে পড়ে মারা যান শিশু আয়েশা।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.