
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
"কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, উপজেলা ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, ক্রেডিট সুপারভাইজার মামুন উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরাও আগামীর ভবিষ্যত। ছেলে সন্তানের মতোই তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে আগামীর বাংলাদেশ গঠনে কন্যাশিশুদের মানবসম্পদ হিসেবে তৈরির আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.