বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

কেরানীগঞ্জে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম আহমেদ নিরব গ্রেফতার

Reporter Name / ১৪২
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন


কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি :
ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর সশস্ত্র আক্রমণ ও বিস্ফোরক মামলার অন্যতম প্রধান আসামী জসিম আহমেদ নিরব (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। জসিম আহমেদ নীরব দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
র‍্যাব-১০ সূত্রে জানা যায় গত ১৪ আগস্ট দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ইস্টার্ন বাজার এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।এই ঘটনায় মোঃ বাসার আহম্মেদ বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় জসীম আহম্মেদ নীরবসহ ৩০১ জন এবং অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে জসীম আহম্মেদ নীরবসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আজ ভোররাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগীতায় ঢাকার শাহবাগ থানার সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার পিতার নাম মৃত আরদশ আলী । বাড়ি দক্ষিণ কেরাণীগঞ্জ থানার নতুন বাক্তার চর গ্রামে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com