
এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সামাজিক সংগঠন " এসো পাশে দাঁড়ায়" এর উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ উপজেলা শাখার সহযোগিতায় উপজেলা সদরের বালাহৈর সার্বজনীন মন্দিরে বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাহৈর সার্বজনীন মন্দির কমিটির সভাপতি ভীম চন্দ্র বর্মন, দুলাল চন্দ্র বর্মন, জুগেশ চন্দ্র, চন্দন দাস, বীরেন দাস, বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ উপজেলা শাখার উপদেষ্টা স্বপন কুমার, সঞ্জয় দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রদের এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া দরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবে পিছিয়ে পড়া গোষ্ঠীকে একটু আনন্দের বার্তা দেবে এমন আয়োজন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.