বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাতভর ২ ওঝার ঝাড়ফুঁকে নামেনি বিষ, সাপের কামড়ে একজনের মৃত্যু

Reporter Name / ১৫২
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৩:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: পঞ্চগড় আটোয়ারী উপজেলায় সাপের কামড়ে মন্দিরা নামে আট বছরের এক শিশু মারা গেছে। দুই ওঝার ঝাড়ফুঁকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয় শ্মশানে শিশুটির মরদেহ সৎকার করেন পরিবারের সদস্যরা।শিশু মন্দিরা উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী ধামপাড়া গ্রামের প্রসন্ন কুমার রায়ের মেয়ে। সে মোলানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো।

খোঁজ নিয়ে জানা যায়, শিশু মন্দিরা রাতের খাবার খেয়ে ঘরের বিছানায় একাই শুয়ে ছিল। এক সময় তার বাম হাতের আঙুলে কামড় দিয়ে ধরে থাকে একটি সাপ। শিশুটির চিৎকারে আঙুল ছেড়ে দেয় সাপটি। পরিবারের সদস্যরা সাপ দেখতে পেয়ে শিশুটির হাতে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেন। সেইসঙ্গে সাপটিকে ধরে বস্তাবন্দি করে ফেলেন তারা।স্থানীয় দুজন ওঝা দিয়ে গভীর রাত পর্যন্ত ঝাড়ফুঁকের কাজ চলে। শিশুটি বার বার বমি শুরু করলে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নজিবুল ইসলাম বলেন, ‘সোমবার রাত ১১টার পর সাপের কামড়ের ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা কালক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে নিলে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো এড়ানো যেত। শুনেছি সকালে সাপটি মেরে ফেলে দেয় পরিবারটি।’

এ বিষয়ে আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে সকালেই প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা মরদেহটির সৎকারও করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com