সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোর সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমেটি ও উপদেষ্টাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Reporter Name / ২৩৮
আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ বাবু : রাজশাহীর তানোর উপজেলায় তানোর সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিশোধের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৯ অক্টোবর শনিবার  বেলা ১১ ঘটিকায় তানোর সদরে থানা মোড়ে অবস্থিত খন্দকার ভবনে তানোর সাংবাদিক ক্লাবের সার্বিক উন্নয়ন, নতুন সদস্য অন্তর্ভুক্ত করন’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

তানোর সাংবাদিক ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমীন খন্দকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরে ইসলাম মিলন জাতীয় সাংবাদিক সংস্থা বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক উপচার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর সাংবাদিক ক্লাবের উপদেষ্টা কমেটির সদস্য- মোঃ আক্তারুজ্জামান রনজু মোল্লা, তানোর আব্দুল করিম সরকার সরকারি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল সরকার পাপুল। 

এ সময় তানোর সাংবাদিক ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগ্রামী সভাপতি : মোহা: সোহানুল হক পারভেজ, সিনিয়র সহ-সভাপতি : মোঃ হাসান ইমাম, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, নজরুল ইসলাম,  সাধারণ সম্পাদক : এম. রায়হান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক : মোঃ শরিফুল ইসলাম শরিফ, সাংগঠনিক সম্পাদক : মোঃ আনোয়ার পারভেজ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক : মোঃ গাজিউল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক : মোঃ শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক : হাফিজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক : মমতাজ খাতুন মুক্তা, প্রেস সম্পাদক : মোঃ সেলিম রেজা’সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোঃ নুরে ইসলাম মিলন বলেন, আমি তানোর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকেই সাথে ছিলাম, বর্তমানে আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রত্যয়ে আমরা অংঙ্গীকার বদ্ধ। আজকে আমি উপস্থিত সংবাদ কর্মীদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নির্ভয়ে অন্যায়ের বিরুদ্ধে এবং অসহায় মানুষের পক্ষে সংবাদ প্রকাশ করতে থাকবেন এতে কে সন্তুষ্ট আর কে অসন্তুষ্ট হলো তা দেখার প্রয়োজন নেই। আপনাদের কর্মক্ষেত্রে সফলতা পেতে নিষ্ঠা ও সততার কোন বিকল্প নেই, আজ থেকে আপনাদের পথচলা হোক ন্যায় নিতি ও আদর্শের সথে শুভ কামনা রইল। 

প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমীন খন্দকার তার বক্তব্যে বলেন, বর্তমানে তানোর উপজেলার সাংবাদিকদের চিত্রপট খুব একটা প্রসংশনীয় অবস্থায় নেই। বিগত দিনে আমাদের অনেকেরই অনেক ভুল ক্রুটি রয়েছে, আমরা কেউ ভুল ক্রুটির উর্ধে না। তাই সকল ব্যার্থতাকে পিছনে ফেলে নতুন আংগিকে তানোর সাংবাদিক ক্লাবের সংবাদকর্মীরা সামনের দিকে এগিয়ে যাবে এমনই প্রত্যাশা রইলো সবার কাছে। আমরা আশা রাখি দেশ ও জাতির কল্যাণে আপোষহীন ভাবে “যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ” স্লোগানটিকে সামনে রেখে তানোর সাংবাদিক ক্লাব এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 

তিনি বলেন, আমরা এই মুহূর্ত থেকে আশা রাখি তানোর সাংবাদিক ক্লাবের কোন সদস্য রাষ্ট্র বিরোধী বা বে-আইনী কোন কার্যকলাপের সাথে জড়িত হবে না কিংবা অনৈতিক কোন কাজের সাথেও জড়িয়ে পড়বে না। যদি কোন সদস্য আইন বহির্ভূত কাজে জড়িয়ে পড়েন তাহলে আমরা উপদেষ্টা মন্ডলীগণ’সহ ক্লাবের অন্যান্য সাংবাদিকদের সাথে পরামর্শের মাধ্যমে খুবই কড়া হস্তে যথাযথ ব্যাবস্থা গ্রহণে অঙ্গীকার বদ্ধ।

তিনি আরও বলেন, আমরা তানোর সাংবাদিক ক্লাবের সংবাদ কর্মীদের জন্য একটি জায়গা নির্ধারণ, বিল্ডিং নির্মান ও তাদের সার্বিক মান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছি। আল্লাহ রাব্বুল আলামীন চাইলে এক সময় তা সম্ভব হবে বলেও তিনি আশা ব্যাক্ত করেন। এ সময় সকল উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে তানোর সাংবাদিক ক্লাবের উত্তর-উত্তর উন্নতি কামনায় প্রতিষ্ঠানটির সাথে জড়িত সকলের জন্য স্থানীয় প্রশাসন’সহ সর্বস্তরের মানুষের কাছে নেক দোয়ার দরখাস্ত ও সু-দৃষ্টি কামনা করেন।

সভা শেষে তানোর সাংবাদিক ক্লাবের সকল গণমাধ্যম কর্মীদের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের বহুল আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের মধ্যো দিয়ে প্রধান উপদেষ্টা মোঃ রুহুল আমীন খন্দকার অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host