বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তার পাশের খাস জায়গার গাছ বিক্রির অভিযোগ 

Reporter Name / ১৪৮
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ২:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:
রাজশাহীর তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাস সম্পত্তির তাজা গাছ  কেটে বিক্রির অভিযোগ উঠেছে। তানোরের মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আফসারুজ্জামান প্রামানিক সরকারি খাস জায়গার একটি পরিপক্ক তাজা বাবলা গাছ কেটে বিক্রি করেছেন। মুন্ডুমালা বাজার মাথালীপাড়া মহল্লার কাশেম আলীর পুত্র কাঠ ব্যবসায়ী কাওসার আলী এই গাছ কিনেছেন। এঘটনায় মহল্লাবাসির মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা তাজা গাছ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন। যা দেখে অন্যরা এমন কাজ করতে সাহস না পায়।
জানা গেছে,গত ২৫ অক্টোবর শুক্রবার বিকেলে মুন্ডুমালা-প্রকাশনগর রাস্তার মুন্ডুমালা উত্তরপাড়া মহল্লায় রাস্তার ধারের খাস জায়গার একটি পরিপক্ক তাজা বাবলা গাছ কেটে বিক্রি করেন বিএনপি নেতা আফসারুজ্জামান প্রামানিক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, অতিউৎসাহী এসব নেতার এমন বির্তকিত কর্মকাণ্ডের কারণে সাধারণের মাঝে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এবিষয়ে জানতে চাইলে আফসারুজ্জামান প্রামানিক বলেন,তার জায়গা বলে তিনি গাছ কেটে বিক্রি করেছেন। তিনি আরোও বলেন,জায়গা মাপজোখ করে যদি সরকারি জায়গা হয় তাহলে তিনি গাছ নিবেন না। এবিষয়ে কাঠ ব্যবসায়ী কাওসার আলী বলেন, তিনি টাকা দিয়ে গাছ কিনেছেন। তিনি বলেন,সরকারি জায়গার গাছ হলে সে দায় তার নয়।

এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, লিখিত অভিযোগ পেয়েছি জায়গা টি সরকারি আমিন দারা মাপা হবে যদি সরকারি খাস যাইগা হয় তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com