বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপে চালকসহ আহত ৫

Reporter Name / ১২৭
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। রোবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার সময় মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড সংলগ্ন রেলক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী (৪২), মশিউর রহমানে ছেলে সহিদুর রহমান (৪০), চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম (৪১), সৈয়দ আলী (৪০) ও নূর (৪৫)।

স্থানীয়রা জানান, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী দ্রুত গতির ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিলো। এই সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ গাড়ী যাচ্ছিলো। ট্রেনটি অত্যান্ত দ্রুত গতিতে যাচ্ছিলো এবং এই জায়গায় পর হওয়ার সময় কোন ধরনের হুইসেলও দেয়নি। ফলে রেল ক্রসিং পার হতে যাওয়া পিকআপ গাড়ীটি দ্রুত সরে যেতে না পারায় জোরে ধাক্কা দিয়ে একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকিয়ে দেয়। এই সময় পিকআপ গাড়ীটি দুমড়ে মুচড়ে যায় এবং দোকানের অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়। এত পিকআপের ড্রাইভার, হেলপারসহ তিন জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডেকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা আরও জানান, এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোন গেটম্যান নিয়োগ নেই। নিজ উদ্যোগে আমরা বাঁশ দিয়ে গেট ফেলার চেষ্টা করি। ট্রেন আসার বিষয়টি জানতে পারলে তাৎক্ষণিক গেট ফেলা হয় নইলে গেটটি অরক্ষিত থাকে। আজ ট্রেনটি পার হওয়ার আগে কোন হুইসেল দেননি। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেছে। এলাকাবাসী দ্রুত এই দুর্ঘটনা রোধে গেটম্যান নিয়োগের দাবি জানান।আব্দুল মালেক নামের স্থানীয় এক বাসিন্দা জানান, রেল কর্তৃপক্ষ নিয়ম মেনে আশেপাশের রেলের জায়গা লীজ দেয় না। নিয়ম অনুযায়ী রেল নাইনের দুইপাশে ২৫ ফিট জায়গা ফাঁকা রেখে কোন স্থাপনা তেরী হবে। তবে রেল কর্তৃপক্ষ এসব নিয়ম নীতির তোয়াক্তা না করে লীজ দেয়। ফলে রেলনইনের দুইধারে অসংখ্য দোকানপাট ও বাড়ী ঘর তৈরী করা হচ্ছে। ফলে এইসব দুর্ঘটনা ঘটছে।আরেক স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, রেল কর্তৃপক্ষর কোন কাজ থাকে না। বড় বড় অফিসার রেললাইন পরিদর্শন করে না। বসে থেকে বেতন খায়। তারা মাঠের বাস্তত চিত্র দেখে তাদের জমি লীজ দিলে অবৈধ স্থাপনা গড়ে উঠতো না। ফলে এমন দুর্ঘটনাও ঘটতো না।

তারা বলেন, আমরা স্থানীয়রা কেউ নিরাপদ নই। গেটম্যান না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হই। শুধুমাত্র ফজরের সময় শান্তিতে মসজিদে নামাজ পড়তে যেতে পারি । বাকি সময় রাস্তা পারাপারে ঝুঁকি থাকে। তিনি অভিযোগ করেন, রেলওয়ে কর্মকর্তাদের পকেটে শুধু টাকা গেলেই হলো তারা ভালোমন্দ না দেখে রেলের জায়গা গুলো অরক্ষিত রেখে লীজ প্রদান করছে। এলাকাবাসী দ্রুত এই স্থানে গেটম্যান নিয়োগ ও আশে পাশের অবৈধ স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন।

রেলওয়ে থানার এসআই মেহেদি হাসান বলেন, আয়াত নামের একটি ট্রেন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর যাচ্ছিল। এসময় কাদিরগঞ্জ গ্রেটাররোড রেলক্রসিংয়ে একটি মিনি ট্রাক ট্রেনের ওপর চলে আসে। এতে ট্রাকটিকে ট্রেন টেনে নিয়ে যায়। এসময় আহত হয়েছেন পাঁচজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com