সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name / ১৬৪
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এমন চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার(০৭ নভেম্বর) সকালে তানোর পৌর এলাকার তানোর পাড়া গ্রামের ফায়ারসার্ভিস মোড়ে। এসময় স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন। এ আত্মহত্যার ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে রহস্যের গুঞ্জন। কেউ বলছে হত্যা কেউ বলছে আত্মহত্যা, তা নিয়ে বইছে ধোঁয়াসা। তবে পুলিশ প্রশাসন এখনো কিছু বলতে পারছেনা। 

ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত গৃহবধূ মুক্তা আক্তার ময়না (৩৮) উপজেলার তালন্দ ইউনিয়নের(ইউপি)‍‍`র বিলশহর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। রবিউল ইসলাম তার স্ত্রী ময়নাকে নিয়ে তানোর ফায়ার সার্ভিস অফিসের রাস্তার পাশে আমজাদ নামের এক লোকের ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দুই তলায় বসবাস করতেন। বেশকিছু দিন ধরে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে আসছিলো। এ-র জের ধরেই হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রবিউলের স্ত্রী ময়না। নিহত গৃহবধূ মুক্তা আক্তার ময়নার বাপের বাড়ি একই ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে নরায়নপুর গ্রামের মৃত উসমান মেম্বারের মেয়ে। 

এবিষয়ে জানতে নিহত গৃহবধূ মুক্তা আক্তার ময়নার স্বামী রবিউল ইসলাম ও তার পরিবারের সাথে যোগাযোগ করেও কোন বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান মিজান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ফায়ারসার্ভিস কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ পোস্টমর্টেম করার পরে বোঝা যাবে ঘটনা হত্যা না আত্মহত্যা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host