বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে পুলিশের কাজে গতিশীলতা ফেরাতে ৩ থানায় গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

Reporter Name / ১৪২
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৮:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাজে গতিশীলতা ফেরাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩ টি গাড়ি থানায় হস্তান্তর করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

আজ ১৮ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১১ টায় আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩টি গাড়ি থানায় হস্তান্তর করেন। এসময় নগরীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ গাড়ি ৩টি বুঝে নেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায়  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ কয়েকটি থানা, ডিবি অফিস, ট্রাফিক অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র-গুলি ও সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। এতে ব্যাহত হয় পুলিশের টহল কার্যক্রম। ফলে অনেকটাই বাঁধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। রাজশাহী মহানগরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম গতিশীলতা আনয়নে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত গাড়িগুলো আরএমপি’র বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ডিবি অফিস সংস্কার পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত আরএমপি ট্রাফিক অফিস সংস্কার কাজ চলছে এবং খুব শীঘ্রই অফিসের কার্যক্রম শুরু হবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com