
মুক্তার হোসেন (নিজস্ব প্রতিবেদক) গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা, পৌর প্রসাশন ও পাবলিক লাইব্ররীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হায়াতের সভাপতিত্বে প্রীতি ম্যাচ খেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) মো. শরীফ উদ্দীন।
এতে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী (ভুমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব, ডাইংপাড়া বনিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন ও সাবেক ছাত্রনেতা কবির উদ্দীন আর মমিনুল ইসলাম রনক।খেলায় উপজেলা, পৌর প্রসাশন ০১-০১ পাবলিক লাইব্ররীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি ড্র করে। এতে রেফারী দায়িত্ব পালন করেন গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক খাদেমুল ইসলাম কনক।
এর আগে সকালে পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করে। খেলায় অংশ গ্রহনকারীদের পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শরিফ উদ্দিন।
প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) মো. শরীফ উদ্দীন বলেন, স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় লাভ করে। আজ বিজয় দিবস আমাদের আনন্দের দিন। তিনি আরো বলেন, তরুণদের মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.