বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নওগাঁ বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের একটি গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

Reporter Name / ১৬০
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৩:৫৯ অপরাহ্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

নওগাঁর মান্দা উপজেলায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ব্যক্তির বিরুদ্ধে। এতে উপজেলার দেবীপুর মৌজায় অন্তত ২৭০ বিঘা জমিতে লাগানো আলু ক্ষেতে সেচ সংকট দেখা দিয়েছে। সময়মত সেচ দিতে না পারলে ক্ষতির মুখে পড়বেন কৃষকরা। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।কৃষকরা বলছেন, নির্ধারিত সময়ের অন্তত ১০ দিন আগে আলুর বীজ রোপণ কাজ শেষ হয়েছে। বরেন্দ্র অঞ্চলের জমিতে বীজ রোপণের এক সপ্তাহের মধ্যে সেচ দিতে হয়। কিন্তু এখন পর্যন্ত গভীর নলকূপটি চালু হয়নি। গভীর নলকূপের অপারেটর আলতাজ উদ্দিন বলেন, “দেবীপুর মাঠে আমাদের ৫০ বিঘা ফসলি জমি রয়েছে। প্রায় ১০ বছর আগে ব্যক্তি মালিকানার জমিতে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়। ওই সময় থেকে আমি অপারেটরের দায়িত্ব পালন করছি। “দুই সপ্তাহ আগে চৌবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর নেতৃত্বে কয়েক ব্যক্তি জবরদখল করে গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেন। বিষয়টি নিরসন করে দুপুরে সেখানে বিদ্যুৎ সংযোগ দেয় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।”পরে ওইদিন রাত ৮টার দিকে মোহাম্মদ আলীর নেতৃত্বে আবার গভীর নলকূপের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আলতাজ উদ্দিনের। কৃষক শফিকুল ইসলাম বলেন, ১০ দিন আগে ওই মাঠের আট বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছেন তিনি। বরেন্দ্র অঞ্চলের মাটি হওয়ায় জমিতে আর্দ্রতা নেই। এ কারণে রোপণের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে সেচের প্রয়োজন হয়।
তবে এখন পর্যন্ত নলকূপটি চালু না হওয়ায় যথা সময়ে সেচ দিতে পারছেন না তিনি। এতে আলুর চারা গজানোর পরিমাণ কমে যাবে বলে জানান তিনি।মান্দা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সহকারী প্রকৌশলী এস এম মিজানুর রহমান বলেন, জটিলতা নিরসন করে ওই নলকূপে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু মোহাম্মদ আলীসহ কয়েক ব্যক্তি আবার রাতে নলকূপের ঘরে কেন তালা ঝুলিয়ে দিয়েছেন তা বোধগম্য নয়; বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। খবর পেয়ে বিকালে ঘটনাস্থল যান ইউএনও শাহ আলম মিয়া। তিনি বলেন, “উপজেলা বিএমডিএর সহকারী প্রকৌশলকে বিষয়টি বলেছি। আশা করছি শীঘ্রই সমস্যার সমাধান হবে।”তালা দেওয়ার ঘটনায় জড়িত মোহাম্মদ আলীকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোনে ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com