বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় হামলা ভাংচুর মারপিটে আহত ৬

Reporter Name / ১৩৯
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ন

তানোরে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় হামলা ভাংচুর মারপিটে আহত ৬

স্টাফ রিপোর্টার: তানোরে দফায় দফায় বিএনপির দু’গ্রুপের মধ্যে হামলা ভাংচুর মারপিটে ১০জন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা কামারগাঁ ইউপির ভবানীপুর মাদ্রাসা মাঠে ও মাদারীপুর বাজারে। প্রায় ঘন্টা ব্যাপি চলা এই হামলার ঘটনায় ২টি দোকান ও ২টি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আহতরা হলেন, আব্দুস সামাদ (৪৫) মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০) ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান ( ৩৮) এখলাছুর রহমান (৫৩)। অন্যদের নাম পরিচয পাওয়া যায়নি। 

আহতদের মধ্যে ২জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ১ জনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এঘটনায় সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেক তানোর থানায় হাজির হয়ে ওসিকে বিষয়টি মৌখিক ভাবে অবহিত করেছেন বলে জানান তিনি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে সংসদ সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও ভবানীপর মাদ্রাসা মাঠে শীতার্থদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করেন। শনিবার দুপুরের মধ্যেই ভবানীপুর মাদ্রাসা মাঠে স্টেজ তৈরি করা হয়। 

এমন খবর পেয়ে মেজর জেনারেল শরিফ উদ্দিন গ্রুপের নেতাকর্মিরা লাঠি ও পাইপ হাতে মাদ্রাসার মাঠের স্টেজের সামনের চেয়ার ভাংচুর ও ব্যানার ছিড়ে ফেলেন এবং  মাদারীপুর বাজারে এসে অবস্থান নেন। এসময় তারেক গ্রুপের উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম ও বিএনপি নেতা ওবাইদুর রহমানকে তার দোকানে মারপিট ও দোকান ভাংচুর করেন। তবে, পুলিশের একটি গাড়ী সেখানে অবস্থান করলেও রহস্য জনক কারনে নিরব ছিলো বলে জানান প্রত্যক্ষদর্শিরা। 

পরে তারেক গ্রুপের নেতাকর্মিরা মাদারীপুর বাজার ভবানীপুর রাস্তায় অবস্থান নেন। এসময় তারেক গাড়ী বহর নিয়ে মাদারীপুর বাজারে আসামাত্রই তারেক গ্রুপের নেতাকর্মিরা মেজর জেনারেল শরিফ উদ্দিনের গ্রুপের খলিলের দোকানে হামলা চালিয়ে দোকান ও ২টি মটরসাইকেল ভাংচুর ও খলিলকে লাঞ্ছিত এবং আব্দুর রউফকে এবং সামাদ ও বাবু ডাক্তারকে মারপিট করে বাজার দখলে নেন। 

প্রায় ঘন্টা ব্যাপি এমন দফায় দফায় হামলা ভাংচুর ও মারপিটের ঘটনায় পুরো বাজারে আতংক ছড়িয়ে পড়ার পাশাপাশি রনক্ষেত্রে পরিনত হয় মাদারীপুর বাজার এলাকা। পরে তারেক তার লোকজন নিয়ে ভবানীপুর মাদ্রাসা মাঠে গিয়ে কম্বল বিতরণ করে শেষে তানোর থানায় গিয়ে বিষয়টি ওসিকে মৌখিক ভাবে অবহিত করলেও কোন লিখিত অভিযোগ করেননি। 

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, ভবানীপুর মাদ্রাসা মাঠে কম্বল বিতরণের বিষয়ে পুলিশকে অবহিত করেছিলেন। তাই সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। এঘটনায় তানোর থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com