বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

মোহনপুরে সরকারী জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

Reporter Name / ১৩৪
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে সরকারী জমি দখলের অভিযোগ পাওয়া। এব্যাপারে বুধবার (১০ জানুয়ারী) এলাকাবাসির পক্ষে বেশ কয়েকজন ব্যক্তি জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোহনপুর উপজেলার ফুলশো গ্রামের মৃত জব্বার আলীর ছেলে সাবের আলী একজন ভূমিদস্যু। মোহনপুর উপজেলার কেশর মৌজায় বিএস ১৬৪০, ১৬৫০, ১৬৫১ ১৬২১, ১৬৩৮ দাগগুলো বাংলাদেশ সরকারের সড়ক ও জনপদ নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। উক্ত দাগ গুলোতে সাবের আলী অবৈধভাবে দখল করে ৫ তলা ভিতসহ ভবন ও দোকানপাট নির্মাণ করেছে। এছাড়াও কেশরহাটের সরকারী খাস জমি প্রায় ১৭ বিঘা অবৈধভাবে দখল করেসাবের আলী প্রায় ২০০ টি দোকান, মার্কেট ও ভবন নির্মাণ করেছে। যেখান থেকে তার ভাড়া বাবদ মাসিক আয় প্রায় ৫০ লাখ টাকা উত্তোলন করেন।সাবের আলী ও তার বাহিনীর ভয়ে স্থানীয় লোকজন মুখ খুলতে সাহস পায় না। বিভিন্ন অপকর্মে ও বিষয়ে তার বিরুদ্ধে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। জনস্বার্থে উপরোক্ত বিষয়ে খতিয়ে দেখা দরকার বলে স্থানীয়রা মনে করেন।

অভিযোগে আরও বলা হয়, এছাড়াও বর্তমানে সাবের আলী নওগাঁ রোর্ড কেশরহাট পৌরসভা পেট্রল প্যাম্প পার্শ্বে হিরো মোটরসাইকেল শোরুমের সাথে পাঁকা ৫ তলা বিশিষ্ট বাড়ী নির্মাণ করছেন। কেশরহাট পৌর মার্কেটের পার্শ্বে প্রায় ৩ বিঘা জায়গার উপর ভরাট দিয়ে ঘর নির্মাণের পরিকল্পনা আছে তার। বিষয়গুলো নিয়ে স্থানীয় লোকজন এসি ল্যান্ড ও ইউএনও অফিসে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি।

এদিকে, ১৬২১ নং দাগ সরকারী প্রজাতন্ত্রেও সম্পত্তি ১/৩ নং খতিয়ান যা ব্যক্তি সাবের আলী নামে বিএস রেকর্ডে অন্তভুক্ত হয়েছে। কিন্তু আরএস রেকর্ড অনুযায়ী উক্ত সম্পত্তির মালিক খন্দকার রফিকুল ইসলাম তার নিকট হইতে বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ এ্যাকুয়ার করে নিয়েছে। অথচ সরকারী সেই সম্পত্তি বিএস রেকর্ডে ১৬২১ নং দাগ সাবের আলীর নাম অন্তভূক্ত হয়েছে যা সঠিক নয়। যাহা তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে। বিষয়টি দ্রæত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com