সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক শিশু উদ্ধার থানায় মামলা!

Reporter Name / ১৩৩
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৩:০২ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট থেকে মৃত নবজাতককে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন টিএইচও বার্নাবাস হাসদাক। আজ সকাল ১০ টার দিকে নবজাতকের মৃত দেহের সন্ধান পাওয়া যায়। তবে নবজাতকের ওয়ারিশের কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনার দাবি তুলেছেন জনসাধারণ।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে মেডিক্যালের পরিচ্ছন্ন কর্মী নীচ তলার টয়লেট পরিষ্কার করতে গিয়ে নবজাতককে দেখতে পায়। সাথে সাথে মেডিক্যালের ডাক্তারসহ কর্মকর্তাদের বিষয় টি অবহিত করেন। কর্মকর্তা টিএইচও বার্নাবাস হাসদাক থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠান।

টিএইচও বার্নাবাস হাসদাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা হাসপাতালের নীচ তলার বাথরুমে নবজাতককে ফেলে যায়। টয়লেট পরিষ্কার করার সময় নবজাতক কে দেখতে পেয়ে পরিচ্ছন্ন কর্মী আমাদের খবর দেয়। সে মোতাবেক গিয়ে দেখা যায় টয়লেটে মৃত অবস্থায় নবজাতক পড়ে আছে। এসময় থানা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের পিতা মাতার পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এখনো কোনো পরিচয় মেলেনি। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন বিষয়টি নিয়ে হাসপাতালের ডাক্তার জিনিয়া সামস বাদী হয়ে অজ্ঞাত নামা করে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host