
স্টাফ রিপোর্টার: তানোরে পানিতে ডুবে কাজিমুদ্দিন (৬০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তানোর থানা পুলিশ। এমন মর্মান্তিক পানিতে ডুবে মৃত্যুর ঘটনাটি ঘটেছে, উপজেলার কলমা ইউনিয়নের চৈতপুর গ্রামে। নিহত কাজিমুদ্দিন চৈতপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত কাজিমুদ্দিন দীর্ঘদিন ধরে মিগরির অসুখে ভুক ছিলেন। প্রতিদিনের ন্যায় আজকেও বাড়ির পাশে থাকা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
নিহত কাজিমুদ্দিনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.