বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বিশ্ববিদ্যালয় শিক্ষকের গোপন বিয়ে ঘিরে

Reporter Name / ১৬৯
আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫, ৬:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: পরিবার ও স্ত্রী-সন্তান রেখে গোপনে দ্বিতীয় বিয়ের ঘটনায় আলোচনার ঝড় বইছে রাজশাহীর তানোরে। অভিযোগ উঠেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, মাহবুব নামের, তানোর পৌর সদরে এক তরুণীকে গোপনে বিয়ে করেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দিবাগত রাতে, যা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে নানা প্রতিক্রিয়া।জানা যায়, নববধূ কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করতেন। মেয়ের পরিবার জানায়, প্রায় দুই-আড়াই বছর ধরে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না, এমনকি তার ব্যবহৃত মোবাইলটিও কেড়ে নেওয়া হয়। মেয়েটি কিছুদিন আগে বাড়িতে ফিরে আসলে পুরো বিষয়টি সামনে আসে।

বিয়ের বিষয়ে মেয়ের বাবা বলেন, “মেয়েকে পড়াশোনার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সে এক শিক্ষকের খপ্পরে পড়ে এমন ঘটনায় জড়িয়ে পড়ে। প্রথমে তাদের ‘কালেমা’ পড়া ছিল, কিন্তু কোন রেজিস্ট্রি ছিল না। পরে গ্রামের মাতব্বরদের পরামর্শে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কাজি ডেকে বিয়েটি রেজিস্ট্রি করি।”এ বিষয়ে মেয়ের বাবার বক্তব্য অনুযায়ী, “যেহেতু বিয়ে হয়ে গেছে, তাই জামাইকে যথাযথ সম্মান করা হচ্ছে। তবে ভবিষ্যতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামের মাতব্বর ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে শিক্ষক মাহবুব বা নববধূ কারও সাথেই সাংবাদিকরা যোগাযোগ করতে পারেননি, কারণ তাদের সাথে দেখা বা কথা বলার সুযোগ দেওয়া হয়নি।

এদিকে বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন গোপন বিয়েকে অনেকেই প্রশ্নবিদ্ধ ও অনৈতিক বলে উল্লেখ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com