বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন 

Reporter Name / ৭৩
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধ দমন, ন্যায়বিচার ও জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর তানোর থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো: আফজাল হোসেন। মানবিকতা, সততা ও পেশাদারিত্বের সমন্বয়ে তিনি গড়ে তুলেছেন এক জনবান্ধব পুলিশ প্রশাসন।

২০২৫ সালের মার্চ মাসের ২ তারিখে তানোর থানায়  পুলিশে যোগদানের পর থেকেই তিনি অপরাধ দমন ও নাগরিক সেবায় দেখিয়েছেন দক্ষতা ও আন্তরিকতা। তার নেতৃত্বে থানার এসআই, এএসআই ও নারী পুলিশ সদস্যরা কাজ করছেন নিরলসভাবে। ফলে থানায় বেড়েছে জনগনের চরম আস্থা ও নিরাপত্তাবোধ। সম্প্রতি তানোরে সাব রেজিস্ট্রি অফিস হতে ক্যান্সারে আক্রান্ত এক বৃদ্ধা মহিলা জমি বিক্রয়ের ১১ লক্ষ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় তিনি দুই দিনের মধ্যে আসামিকে সনাক্ত করে গ্রেফতার করেন এবং চুরি যাওয়া নগদ ১১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে বৃদ্ধা মহিলাকে বুঝিয়ে দেন। যা তানোরের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই কাজের জন্য পুলিশ সম্পর্কে জনগণের মাঝে আস্থা সৃষ্টি হয়েছে । তাছাড়া তানোর থানাধীন মালশিরা গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় (ওসি) আফজাল হোসেন নিজে ফিল্ডে নেমে কাজ করে আসামিদের সনাক্ত করেছেন এবং ৭ দিনের মধ্যে ঘটনার সাথে জড়িত ১০ জন ডাকাতকে জয়পুর হাট জেলা থেকে গ্রেপ্তার করেছেন। যা জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন(ওসি) আফজাল হোসেন।

স্থানীয় বিএনপি নেতা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  খালেকুজ্জামান খালেক বলেন, “(ওসি) আফজাল হোসেন শুধু প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন সেবক-মানবিকতার প্রতীক।

স্বেচ্ছাসেবক দলের নেতা মো: মাহাবুর মোল্লা বলেন, অভিযোগ শুনতে ওসি স্যারের ধৈর্য ও সহানুভূতি সত্যিই প্রশংসনীয়।

নিজের বক্তব্যে (ওসি) আফজাল হোসেন জনতার সময়কে বলেন, মানুষের সেবাই আমার জীবনের লক্ষ্য। রাজশাহীর (এসপি) ফারজানা ইসলাম স্যারের দিকনির্দেশনায় আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি,আপনাদের সাধারণ জনগণের আরো সহযোগিতা পেলে তানোর থানা পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com