
রুবেল হোসেন (সাভার) ঢাকা :
ঢাকা জেলার সাভারের মুয়োরীখোলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ (পঞ্চাশ) লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর দিকনির্দেশনায় সোমবার (২০ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) জুয়েল মিয়া ও সংগীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সাভার মডেল থানাধীন মুশুরীখোলা এলাকা থেকে মোঃ কালু মিয়া ওরফে রাশেদুল (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালু মিয়া সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আঙ্গারোড এলাকার মোঃ সাইফুল ইসলাম ও মোসাঃ আনিজা খাতুনের ছেলে। বর্তমানে তিনি সাভারের মুশুরীখোলা এলাকায় বসবাস করছিলেন।
এ ঘটনায় সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.