
স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় র্যাব-৫ এর অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য, মোটরসাইকেল, মোবাইলফোন ও একটি টিপচাকু উদ্ধার করা হয়।র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের হাড়দহ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম ও রুবেল আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার উভয়েই তানোর থানার বাসিন্দা।র্যাব জানায়, আসামিদের দেহ তল্লাশী করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন এবং ১টি টিপচাকু উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অবৈধ মাদক ব্যবসায় জড়িত। তারা সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত।র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিন্বয় এলাকায় চিহ্নিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনী প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.