
স্টাফ রিপোর্টার : তানোরের কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই নিষ্পাপ শিশুটির চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টের। আজ শোকার্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের বাড়িতে গিয়েছিলাম। মহান আল্লাহর দরবারে শিশুটির রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেছি। পাশাপাশি শিশুটির বাবার হাতে আমার সাধ্যমতো কিছু আর্থিক সহায়তা তুলে দিয়েছি। আল্লাহ যেন এই শোক সইতে পারার শক্তি সাজিদের মা-বাবাকে দান করেন। সেই সাথে সকলের প্রতি অনুরোধ, পরিত্যক্ত নলকূপ বা গর্ত যেন কেউ অরক্ষিত না রাখেন, যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়।
নিবেদক:
আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক্ব
আহবায়ক, মুন্ডুমালা পৌর বিএনপি
ও সাবেক চেয়ারম্যান, ২ নং বাধাইড় ইউপি।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.