
নিজস্ব প্রতিবদেক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী, সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেলা সাড়ে ১১ টায় নেতাকর্মী সাথে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র জমা দেওয়া শেষে মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী সাংবাদিকদের বলেন, আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলাম,আমি নির্বাচিত হলে গোদাগাড়ী তানোরের প্রতিটা সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশীশক্তির প্রভাব, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে। জুলুম নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে । আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তানোর-গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে গড়ে তোলা হবে সামাজিক সংগঠন। আঞ্চলিক উৎপাদিত ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। বিশেষ করে অত্র অঞ্চলে কৃষিভিত্তিক কলকারখানা প্রতিষ্ঠা করে এই অঞ্চলের ১০০% দারিদ্রমুক্ত সমাজ উপহার দেওয়া হবে ইনশা আল্লাহ। এককথায় রাজশাহী-১ আসনকে অনন্য সমৃদ্ধশালী ও কর্মসংস্থানের অঞ্চল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.