বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, ইতিহাসে সেটা নজিরবিহীন: বেবী নাজনীন

Reporter Name / ১০৭
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ২:০৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ঢাকা:বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শোকের আবহ। ফেসবুক যেন শোকের বই। দেশের অন্য সবার মতো সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানাচ্ছেন বিনোদন অঙ্গনের তারকারাও। সংগীতশিল্পী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন শোক প্রকাশ করে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীর শূন্যতা বাংলাদেশের মানুষ সব সময় অনুভব করবে।গান গাওয়ার পাশাপাশি একটা সময় বেবী নাজনীন রাজনীতিতেও সক্রিয় হন। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি নিজেকে যুক্ত করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কাছাকাছি দেখার সুযোগ হয়েছে তাঁর।খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বেবী নাজনীন লিখিত বার্তায় জানিয়েছেন, ‘শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে যে কষ্ট দেওয়া হয়েছে, তাঁর প্রতি যে অবিচার করা হয়েছে, এর বিচার মহান আল্লাহ অবশ্যই করবেন। তিনি দেশ এবং মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করছেন, রাজনীতির ইতিহাসে সেটা নজিরবিহীন। তাঁর মৃত্যুর খবরে আজ বাক্‌রুদ্ধ হয়ে গেছে মানুষ, বাক্‌রুদ্ধ হয়ে গেছে সারা দেশ। মহান আল্লাহ তাঁকে বেহেশত নসিব করবেন ইনশা আল্লাহ।’বেবী নাজনীন লিখেছেন, ‘মহান আল্লাহ জিয়া পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন, এই মুহূর্তে আমি এই দোয়াই করি।’সবশেষে বেবী নাজনীন লিখেছেন, ‘তাঁর এই অন্তিমযাত্রায় তিনি যেমন মানুষের দোয়া নিয়ে গেছেন, তেমনি দেশের মানুষের জন্য রেখে গেছেন আশীর্বাদ, যা আগামীর বাংলাদেশ বিনির্মাণে মানুষের গণতান্ত্রিক শক্তি হয়ে কাজ করবে। তাঁর উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই শক্তির মাধ্যমেই নতুন এবং সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠনে এগিয়ে যাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com