
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই শোকের মুহূর্তে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী মরহুমার রূহের মাগফিরাত কামনা করছেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করছেন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ওগুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করছেন।
You sent
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.