
বিনোদন ডেস্ক:এবার দুই নায়িকা নিয়ে নির্মিত ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা ইরফান সাজ্জাদ। যদিও এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হয়েছে। ইরফানের সঙ্গে থাকা বাকি দুই অভিনয়শিল্পী হলেন আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘি। দুজনেই বড়পর্দার নায়িকা হিসেবে সুপরিচিত।
ডার্ক থ্রিলার ঘরানার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছেন সুমন ধর।। ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘গল্পে চরিত্রের প্রয়োজনে যাদের মনে হয়েছে, তারাই এই ছবির অভিনয়শিল্পী। প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটা করছি। ঠিকঠাকভাবে শেষ করে মুক্তি দিতে চাই।’
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘বরাবরই আমার ডার্ক থ্রিলার ধাঁচের গল্প খুবই পছন্দের। এই ধরণের গল্প দেখার ক্ষেত্রে যেমন প্রাধান্য থাকে, তেমনি অভিনয়ের প্রস্তাব পেলেও না করিনা। আমার চরিত্রের অনেকগুলো স্তর আছে, মনে হয়েছে অভিনয় করার অনেক সুযোগ আছে। কয়েকদিনের শুটিং আমার জন্য বেশ উপভোগ্য ছিল।’
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী
উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার
বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম, ই-মেইল: jonotarsomoy24@gmail.com
মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ( প্রকাশক ও সম্পাদক)
রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.