
তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা:মালেশিয়ায় রাজশাহীর তানোরের যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মালেশিয়ায় ঘটনাটি ঘটেছে। আত্মহত্যা কারী যুবকের বাড়ি তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ধানুরা গ্রামে। সে ধানুরা গ্রামের ফসির উদ্দিনের পুত্র একরামুল হক(৩৫)। এঘটনায় আত্মহত্যা কারী একরামুল হকের বাসায় নেমে এসেছে শোকের ছায়া। একরামুল হকের আত্মহত্যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়,একরামুল হক বাথরুমের ভিতরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।একরামুল হকের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর ধরে মালেশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন একরামুল হক। তবে কি কারণে আত্মহত্যা করেছেন একরামুল হক তা কেউ বলতে পারছেনা। গ্রামবাসী ধারণা করছেন পারিবারিক কলহের কারণে এ আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান বলেন,এমন ঘটনার বিষয়ে কেউ থানায় অবহিত করেননি, নিহতের পরিবার থেকে অবহিত করলে তাদের সর্বাত্বক সহযোগীতা করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.