বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ

Reporter Name / ১৪০
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ২:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের (ইউপির) ৭-নং ওয়ার্ডের লস্করহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংযোগ সড়কের কার্পেটিং কাজে গুরুত নিয়মের অভিযোগ পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর আগে কাজের তথ্য সংবলিত সাইনবোর্ড ঝুলাই নাই। যে কারনে কাজের কোনো তথ্য কেউ জানতেও পারছে না। আবার প্রকৌশলী  কোনো তথ্য দিচ্ছেন না। সরেজমিন অনুসন্ধান করা হলেই কার্পেটিং কাজে ভয়াবহ অনিয়মের সত্যতা পাওয়া যাবে। এদিকে কাজের বিভিন্ন ধাপে এলজিইডির নির্ধারিত মান ও পদ্ধতি অনুসরণ না করায় রাস্তাটির স্থায়িত্ব নিয়ে চরম উদ্বেগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট ঠিকাদার প্রথম দফায় রাস্তায় নিম্নমাণের তরল পিচ ছিটিয়ে দেন। এরপর পিচ শুকানোর অজুহাতে তার ওপর আবর্জনা মিশ্রিত বালি দেওয়া হয়। কিন্তু এলজিইডির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্পেটিং কাজ সম্পন্ন না করে কয়েকদিন বিরতি দিয়ে পুনরায় এসে কার্পেট বিছানো শুরু করা হয়। এতে পিচ ও কার্পেটের মধ্যে প্রয়োজনীয় বন্ধন (বন্ডিং) তৈরি হয়নি। রাস্তার নিচে নতুন করে কোনো খোয়া (স্টোন বেজ) ব্যবহার করা হয়নি। আগে থেকে থাকা পুরোনো ও দুর্বল খোয়াগুলো রেখেই কাজ চালানো হচ্ছে। কেবল কিছু নির্দিষ্ট স্থানে দায়সারা ভাবে খোয়া দিয়ে লেভেল দেখানো হয়েছে। ফলে পুরো রাস্তায় ভিত্তির মান সমান নয়, যা অল্প সময়ের মধ্যেই রাস্তা বসে যাওয়া, ফাটল সৃষ্টি এবং কার্পেটিং উঠে যাওয়ার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন তারা। রাস্তা নির্মাণে দুর্নীতির অবিযোগে স্থানীয়রা কাজে বাধা দিলে প্রকৌশলী তাদের সরকারি কাজে বাধা ও চাঁদাবাজি মামলার ভয় দেখিয়ে তাড়িয়ে দেন। কার্পেটিংয়ের সময় বিটুমেন (তেল) এর পরিমাণও প্রয়োজনের তুলনায় কম ব্যবহার করা হচ্ছে। তরল বিটুমিন ব্যবহার ও নির্ধারিত অনুপাতে তেল ব্যবহার না করায় কার্পেট যথাযথভাবে খোয়ার সঙ্গে আটকাচ্ছে না। এতে করে কয়েক মাস বা একটি মৌসুম পার না হতেই রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উদ্বেগের বিষয় হলো রাস্তাটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত। প্রতিদিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় যানবাহন এই পথ ব্যবহার করে। এমন গুরুত্বপূর্ণ স্থানে নিম্নমানের কাজ জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করছেন অভিভাবক ও সচেতন মহল। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কাজের মান যাচাই, অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে পুনরায় মানসম্মতভাবে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী সাদরুল ইসলাম বলেন, ‘রাস্তায় খোয়ার পরিমাণ কিছুটা কম দেওয়া হয়েছে, এটি আমি স্বীকার করছি। তবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে বাজেট বরাদ্দ দিয়েছে, সেই বাজেটের মধ্যেই কাজ করা হচ্ছে। বর্তমানে কাজ চলমান রয়েছে। তিনি আরও দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে ইট ভাটার ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার ক্ষতি হচ্ছে এবং এক্ষেত্রে স্থানীয়দেরও দায় রয়েছে। তবে  তিনি আশ্বস্ত করেন যে, ‘রাস্তার কাজ শতভাগ ভালোভাবে সম্পন্ন করা হচ্ছে এবং কাজের মান বজায় রাখা হচ্ছে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ও ঠিকাদারের নাম জানতে চাইলে উপজেলা প্রকৌশলী কৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং ঠিকাদারের পরিচয় প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন। এমনকি রাস্তার পরিমাণ, বরাদ্দের পরিমাণসহ বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি তা জানাতে পারেন নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com