বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন চাম্পিয়ন

Reporter Name / ১৩১
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন


 তানোর উপজেলা প্রতিনিধি:তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা প্রশাসন  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় কামারগাঁ  ইউনিয়ন ফুটবল দল  ১-০  গোলে বাঁধাইড় ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে।সোমবার বিকেলের দিকে মিনি স্টেডিয়াম (ডাকবাংলো)  মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। খেলার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড শিব শংকর বসাক। খেলায় বিজয়ী ও রানারআপ  দলের খেলোয়াড় দের  হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে  বলেন, সুস্থ জীবন যাপনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলা ধুলা পারে তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে। সুতরাং নিয়োমিত খেলাধূলা করতে হবে।তোমাদের মধ্য থেকে আগামীতে কেউ জাতীয় ও জেলা পর্যায়ে খেলবা বলে আমি আশা করি। সুতরাং নিয়োমিত খেলাধূলা করতে হবে। কথায় আছে ছুটব খেলব তারপর শরীরটা গড়ব। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই সারা দেশব্যাপী উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তরুনরাই আগামীর ভবিষ্যৎ। তোমরা যেমন খেলা ধুলায় চাম্পিয়ন হয়েছে, ঠিক একই ভাবে লেখাপড়ায় সেরা হতে হবে। মাদকের গ্রাস থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। তিনি পরাজিত দলের খেলোয়াড়দের বলেন, খেলায় জয় পরাজয় থাকবে। একদল বিজয়ী হবে আরেক দল পরাজিত হবে। এটা নিয়ে মন খারাপের কিছু নেই। আগামীতে যেন চাম্পিয়ন হওয়া যায় সেভাবে নিজেদের তৈরি করতে হবে।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি রফিকুল ইসলাম, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আব্দুল বারী, ইসলাহিয়া মাদ্রাসার শরীর চর্চা শিক্ষক হাফিজুর রহমান, চান্দুড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক সোহরাব হোসেন, চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাদিকুল ইসলাম, ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন  উপজেলা  ক্রীড়া সংস্থার প্রশিক্ষক আনোয়ার হোসেন। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, নজরুল ইসলাম, রায়হান ও ওমর ফারুক। সেরা গোলদাতার পুরস্কার পান কামারগাঁ ইউনিয়নের পারভেজ হোসেন, ম্যাচ সেরা পরাজিত বাঁধাইড় ইউনিয়ন দলের বাধন।অতিথি হিসেবে ছিলেন বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,  কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু,  উপজেলা প্রশাসনের উপ প্রশাসনিক কর্মকর্তা মুকুল হোসেন, হিসাব রক্ষক আলাউদ্দিন প্রমুখ। এসময় ক্রীড়া প্রেমীরা খেলা উপভোগ করেন।এর আগে গত ডিসেম্বর মাসের ২৭ তারিখে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউএনও। সব খেলা শেষ হলে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মৃত্যুতে তিনদিনের রাস্ট্রীয় শোক ঘোষণা করা যায়। উপজেলা প্রশাসন খেলা স্থগিত করেন। খেলায় সাতটি ইউনিয়ন ও দুই পৌরসভা অংশ গ্রহণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com