বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীর ছয়টি আসনে ভোটে লড়বেন যারা

Reporter Name / ২১৯
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের ৩২ জন প্রার্থীর মধ্যে তিনজন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার তারা রিটানিং অফিসারের কাছে আবেদন করে প্রার্থীতা প্রত্যাহার করেন।এরা হলেন, রাজশাহী-১ আসনের সুলতানুল ইসমাল তারেক (স্বতন্ত্র), রাজশাহী-২ আসনের ওয়াহেদুজ্জামান (এলডিপি) ও মুহাম্মাদ ফজলুল করিম (ইসলামী আন্দোলন)। ফলে রাজশাহীর ছয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ জন প্রার্থী। রাজশাহী-১ আসনে শরীফ উদ্দীন (বিএনপি), মুজিবুর রহমান (জামায়াত), আব্দুর রহমান (এবি পার্টি) ও মির মো. শাহজাহান (গণ অধিকার পরিষদ)।রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু (বিএনপি), মোহাম্মদ জাহাঙ্গীর (জামায়াত), মু. সাঈদ নোমান (এবি পার্টি), মোহাম্মদ সামছুল আলম (নাগরিক ঐক্য), মেজবাউল ইসলাম (লেবার পার্টি), সালেহ আহমেদ (স্বতন্ত্র) রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলন (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), আফজাল হোসেন (জাতীয় পার্টি), ফজলুর রহমান (ইসলামী আন্দোলন), সাঈদ পারভেজ (আমজনতা দল)।রাজশাহী-৪ আসনে ডি.এম.ডি জিয়াউর রহমান (বিএনপি), আব্দুল বারী সরদার (জামায়াত), ফজলুল হক (জাতীয় পার্টি), তাজুল ইসলাম খান (ইসলামী আন্দোলন)।রাজশাহী-৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম (বিএনপি), মনজুর রহমান (জামায়াত), রুহুল আমিন (ইসলামী আন্দোলন), আলতাফ হোসেন মোল্লা (বিএসপি), ইসফা খায়রুল হক (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র)।এদের মধ্যে পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক ও যুক্তরাজ্য জিয়া পরিষদের সহসভাপতি রেজাউল করিম বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন।রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ (বিএনপি), নাজমুল হক (জামায়াত), ইকবাল হোসেন (জাতীয় পার্টি), আব্দুস সালাম সুরুজ (ইসলামী আন্দোলন)।তফসিল অনুযায়ী রাজশাহীর ছয়টি আসনে ৫৮টি মনোনয়ন ফরম গ্রহন করা হয়। তবে দাখিল করেন ৩৮ জন। রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১৯ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। পরে আপিল বিভাগ ১৩ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন। ফলে প্রার্থী সংখ্যা দাড়াই ৩২ জনে। যাদের মধ্যে তিনজন প্রত্যাহার করায় প্রার্থী রইলেন ২৯ জন। কাল সোমবার তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com