
গাইবান্ধা প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তিনি গাইবান্ধা-৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মতিয়ার রহমান টুকুর কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক আদর্শ স্মরণ করেন। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ সাজ্জাত হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনে হাঁস মার্কার প্রচারণা শুরু করেন। পরবর্তীতে দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাধিক উঠান বৈঠকে অংশ নেন তিনি। এদিন বারোকোনা (পূর্ব), বারোকোনা ক্লাব মোড়, কৈচড়া, ফলিয়া দিগর, জালালতাইড়, পাকুরতলা ও পাঁচপুর গ্রামে পৃথক পৃথক উঠান বৈঠক অংশ গ্রহন করেন তিনি । উঠান বৈঠকগুলোতে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, বৈষম্য দূরীকরণ ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সাঘাটা-ফুলছড়িকে একটি উন্নত ও বৈষম্যমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো।” এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, যুবসমাজ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। অনেক ভোটার তাঁদের সমস্যার কথা তুলে ধরেন এবং হাঁস মার্কার প্রতি সমর্থন জানান। উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ গাইবান্ধা-৫ আসনে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। উক্ত উঠান বৈঠকে বীর মুক্তিযোদ্ধা মতলুবুর রহমান রেজা,সাবেক ইউপি চেয়ারম্যান-আবু কালাম আজাদ,রোস্তম আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.